April 7, 2026, 6:49 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে কম দামে পেঁয়াজ দেওয়ার কথা বলে কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কম দামে বেশি পেঁয়াজ দেওয়ার আশ্বাসে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টের একটি আড়ত থেকে শাহিনুর আলম (৪২) একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

আটককৃত শাহিনুর আলম সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পাখিজান গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে প্রতিষ্ঠানটির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গত চার মাস ধরে ‘মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যালয়’ নামে একটি প্রতিষ্ঠান চালু করে প্রতারণার জাল বিস্তার করে চক্রটি। ব্যবসাটি পরিচালনা করতেন জব্বার, রফিকুল ইসলাম, মাসুদ ও শাহিনুর নামের পাঁচজন। ব্যবসায়ীদের আস্থা অর্জনের জন্য রফিকুল ইসলামকে নিজের খালাতো ভাই পরিচয় দিতেন শাহিনুর। পাশাপাশি নিজেদের বড় ব্যবসায়ী প্রমাণ করতে তারা বিশ্বম্ভরপুরের পলাশ বাজারে দুটি এবং সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর পয়েন্টে একটি আড়ত ভাড়া নেন।

গতকাল রোববার (২৪ আগস্ট) জেলার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেন তারা। সোমবার সকালে ব্যবসায়ীরা প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য নিতে এসে দেখেন তাদের সব মোবাইল নম্বর বন্ধ। পরে রাধানগর পয়েন্টের আড়তে ব্যবসায়ীরা শাহিনুরকে চাপ দিলে তিনি জানান—টাকা তিনি নেননি, অন্যরা নিয়েছে।

ভাই ভাই স্টোরের মালিক ও পলাশ বাজারের ব্যবসায়ী আতাউর রহমান বলেন, শাহিন ভাইয়ের মাধ্যমে আমি তাদের চিনি। তিনি রফিকুলকে খালাতো ভাই এবং গাজীপুরের বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দেন। তারা আমার কাছ থেকে রসুন নিয়েছে এবং বদলে পেঁয়াজ দেওয়ার কথা ছিল। গতকাল এলসি পেঁয়াজ দেওয়ার নামে আমার কাছ থেকে ৭ লাখ টাকা ও ৪০ বস্তা রসুন নেয়। আজ পেঁয়াজ দেওয়ার কথা ছিল, কিন্তু সব মিলিয়ে আমার প্রায় ৮ লাখ টাকা নিয়ে তারা উধাও হয়ে গেছে।

একইভাবে তাহিরপুর উপজেলার বালিজুড়ি গ্রামের মৃত শাহারুখ চৌধুরীর ছেলে তৈমুর চৌধুরী সুহেল বলেন,
শাহিনের মাধ্যমে তাদের সঙ্গে পরিচয় হয়। তারা বলেছিল আমাকে ব্যবসার অংশীদার করবে। তাদের রাধানগর ও পলাশের বড় আড়ত দেখে আমি লেনদেন শুরু করি। গতকাল ২২ লাখ টাকা দিয়েছি পেঁয়াজের জন্য। কিন্তু আজ সকাল থেকে তাদের কাউকে খুঁজে পাচ্ছি না।

এদিকে আটককৃত শাহিনুর আলম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতাম। রফিকুল সুনামগঞ্জে ঘুরতে এলে আমার সঙ্গে পরিচয় হয়। পরে তারা আমাকে জানায় ব্যবসা করতে চায় এবং বিভিন্ন প্রলোভন দেখালে আমি রাজি হয়ে যাই। আমি শুধু ম্যানেজার হিসেবে কাজ করেছি। তাদের আসল পরিচয় জানি না, শুধু শুনেছি তারা গাজীপুরের বড় ব্যবসায়ী। এখন তাদের ফোন বন্ধ, কোথায় আছে আমি জানি না।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিক বলেন,
কম দামে পেঁয়াজ-রসুন দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগে আমরা ঘটনাস্থলে যাই। অভিযুক্ত শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page