October 4, 2026, 10:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে বাকিতে সিগারেট না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এমরান মিয়া (২২) নামে এক মুদি দোকানিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটে। হত্যায় অভিযুক্ত লিটন মিয়াকে (৩৪) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে উপজেলার তাহিরপুর-বাদাঘাট সড়কের পাশে হোসনারঘাট গ্রামে এমরান মিয়ার দোকানে লিটনের সঙ্গে কথা কাটাকাটি হয়। কিছু বুঝে উঠার আগেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত এমরান হোসনারঘাট গ্রামের সাজিদ মিয়ার ছেলে।

নিহতের পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হোসনারঘাট এলাকায় নিজ বসতঘরের ভেতর থাকা ছোট কক্ষে মুদির ব্যবসা করতেন এমরান মিয়া। একই গ্রামের লিটন মিয়া অনেকদিন থেকে ওই দোকান থেকে বাকিতে সিগারেটসহ নানা পণ্য সামগ্রী ক্রয় করে থাকেন। কিছুদিন ধরে বকেয়া টাকা পরিশোধে গড়িমসি করে আসছিল লিটন। বকেয়া টাকা পরিশোধ না করেই ফের শুক্রবার সকালে ওই মুদি দোকান থেকে বাকিতে সিগারেট নিতে যান লিটন। এমরান বাকিতে সিগারেট না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে যান লিটন। প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিজ বাড়ির দিকে ছুটে যান তিনি। বাড়ি থেকে হাতে করে নিয়ে আসেন ধারালো দা। পরে ওই দা নিয়ে লিটন দোকানের ভেতরই কুপিয়ে এমরান মিয়াকে জখম করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এমরানের।

অভিযুক্ত লিটন মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনার পর ভারতে পালিয়ে যাওয়ার পথে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে সকাল ৯টার দিকে আটক করেন। লিটন উপজেলার হোসনারঘাট গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।



Our Like Page