September 13, 2026, 10:27 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে বিলুপ্ত প্রজাতির বুনো ছাগল উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী থেকে হরিণ মনে করে ৫০ কেজি ওজনের একটি বিলুপ্ত প্রজাতির বুনো ছাগল উদ্ধার করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের ডলুরা এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার স্থানীয়রা দেখতে পায় সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে হরিণসদৃশ একটি বুনো ছাগল নদী পার হয়ে বাঁচার চেষ্টা করছে। তারা হরিণ মনে করে ছাগলটি উদ্ধার করে। পরে বুঝতে পারে এটি হরিণ নয়। তবে এর অবয়ব অনেকাংশেই হরিণের মতো। পরে স্থানীয়রা এটি ডলুরা বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। মঙ্গলবার রাতেই বিশ্বম্ভরপুর পুলিশ ও বিজিবি সুনামগঞ্জ বন বিভাগের কাছে ছাগলটি হস্তান্তর করে।

সুনামগঞ্জ বনবিভাগের অতিরিক্ত দায়িত্ব থাকা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম বলেন, নদী থেকে উদ্ধার হওয়া বুনো ছাগলটি (রেড সেরো) মৌলভীবাজার লাউয়াছড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বুনো ছাগলটি ‘আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন)’ বিশ্বে বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত। এটি রাজকান্দি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page