September 4, 2026, 6:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে ভারতীয় চিনিসহ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তের ছাতারকোনা এলাকা থেকে চিনি, বিড়ি, জিরা ও ৪টি পিকআপসহ এক কোটি ১৬ হাজার ৮৩০ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার ভোর ৪টার দিকে জেলার বিশ্বম্ভরপুর সীমান্তের ছাতারকোনা থেকে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ২৮ বিজিবির চিনাকান্দি বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ১০ হাজার ৪৯৪ কেজি ভারতীয় চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি, ৯২ কেজি জিরা ও ৪টি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ১৬ হাজার ৮৩০ টাকা।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত এক কোটি ১৬ হাজার ৮৩০ টাকার মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page