March 26, 2026, 11:07 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবলীগ নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আমিনুল ইসলামের ওপর স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চেয়ে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ জেলার সাংবাদিকরা।

শনিবার (৬ মে) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট চত্বরে) মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিলন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিবিসির সুনামগঞ্জ প্রতিনিধি আসাদ মণি, মাই টিভি ও আমার সংবাদ জেলা প্রতিনিধি আবু হানিফ, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মো. আফজাল হোসেন, দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি আফতাব উদ্দিন, গ্লোবাল টিভির প্রতিনিধি এনামুল হক মুন্না প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আমিনুল ইসলামের ওপর হামলার ঘটনায় সকল জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। বাংলাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের কারণে সারা বিশ্বে রেংকিংয়ে পিছিয়ে গেছে।

এ সময় উপস্থিত ছিলেন মোহনা টিভি ও জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, দৈনিক আজকালের খবর জেলা প্রতিনিধি আমিনুল হক, দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি বিপলু রজ্ঞন দাস, দৈনিক বাংলাদেশ বুলেটিন জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন লিটন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, দৈনিক সারাবাংলা সংবাদ জেলা প্রতিনিধি শাওন রায়, নিউ টাইমস২৪ স্টাফ রিপোর্টার রহিম রানা, বর্তমান সময়.কম স্টাফ রিপোর্টার আক্তার হোসেনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।

প্রসঙ্গত, সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায় নির্মিতব্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণকাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে যুবলীগ নেতা জিল্লুর রহমান সজিবের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা আমিনুল ইসলামের ওপর হামলা চালায়। এতে মাথায় ও বুকে আঘাত পান তিনি। এ ঘটনায় শুক্রবার সকালে যমুনা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম বাদী হয়ে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সজীবকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার বিকালে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ পৌর শহরের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে জিল্লুর রহমান সজীবকে গ্রেপ্তার করে পুলিশ।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page