August 2, 2026, 9:23 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে ২৭ টাকা পাওনা আদায় করতে যেয়ে হত্যাকান্ড ; পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জে ২৭ টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বুরহানপুর গ্রামের মহিব উল্লা ও তার ছেলে আবুল কালাম।

বৃহস্পতিবার (১০আগস্ট)  দুপুরে অতিরিক্ত জেলা জজ বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি সুহেল আহমেদ ছইল মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ জুন দিরাইয়ের কলাবাজার এলাকায় আসামি মহিব উল্লা তার আপন মামাতো ভাই আলমগীর মিয়াকে ২৭ টাকা পাওনা নিয়ে মারপিট করে আহত করে। পরে তাকে উদ্ধার করে সিলেট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়। পরে আলমগীরের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page