November 20, 2026, 5:46 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জ জেলায় ৪১০০ ঈদের জামাত অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সুনামগঞ্জ জেলার সদর উপজেলাসহ ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার ৪১০০ স্থানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৮ টা থেকে ৯টা পর্যন্ত এসব ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এছাড়াও সুনামগঞ্জ শহরের ১৭ টি স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন বিষয়টি বাসসকে নিশ্চিত করেন।

সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে অংশ নেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ সর্বস্তরের মুসল্লিরা। প্রধান ঈদের জামাতে ইমামতি করেন, সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান।

সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের সম্পাদক নূরুর রব চৌধুরী বাসসকে জানান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একসাথে প্রায় ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। এছাড়াও কেন্দ্রীয় ঈদগাহের পার্শ্ববর্তী কেন্দ্রীয় মডেল মসজিদ প্রাঙ্গণে একই জামাতে মুসল্লিগণ ঈদের নামাজ আদায় করেন।

ঈদের জামাত শেষে জেলার শস্য ভান্ডার বোরো ধান ও জেলাবাসিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page