April 1, 2026, 8:12 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

সুন্দরবনেও উড়ছে আর্জেন্টিনার পতাকা, ক্ষুব্ধ বন কর্মকর্তা

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা বিপ্লব। বাবা নেই পাঁচ ভাইয়ের মধ্যে সে সবার ছোট। ছোট বোনকে নিয়ে মায়ের সঙ্গে থাকে বিপ্লব। এক ভাইকে নদীতে মাছ ধরার সময় কুমিরে নিয়ে যায়। বাকি ভাইরা আলাদা থাকেন। নদীতে মাছ ধরে বোন আর মাকে নিয়ে জীবিকা চলে তার।

স্থানীয় বাসিন্দা ও মোবাইল মেকানিক মো. ফিরোজ হাওলাদার বলেন, ‘বিপ্লবের নিজের জাল-নৌকা নেই, অন্যের সঙ্গে ভাগে নদীতে মাছ ধরে। সেখান থেকে যে টাকা পায় তা দিয়ে কিছু জমিয়ে বিপ্লব আর্জেন্টিনার পতাকা বানিয়েছেন। দড়ি ও লাঠি দিয়ে সেই পতাকা সুন্দরবনে উড়িয়েছে।’

 

চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন, বড় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের নাগরিকরা আমাদের দেশ এবং এখানকার মানুষকে তো চিনেই না। তা নিয়ে এতো প্রেমিক ও আবেগপ্রবণ হওয়া ভালো না যে, সুন্দরবনে পতাকা উড়াতে হবে। তাকে আইনের আওতায় আনা উচিত, কারণ বন সংরক্ষিত, সেখানে কেউ যখন তখন ঢুকতে পারে না। কারণ বনবিভাগের অনুমতি লাগে।’

সুন্দরবন পূর্ব বনবিভাগের সহকারী বনসংরক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, চুরি করে যে এ পতাকা টানিয়েছেন সে কাজটি ঠিক করেননি। আমরা এটি নামানোর ব্যবস্থা করছি। চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের সামনের খালের ওপারেই তিনদিন ধরে পতাকা উড়ছে।’

এতে বনবিভাগের দায়িত্বে গাফিলতি আছে কি-না এমন প্রশ্ন এড়িয়ে বন কর্মকর্তা শহিদুল বলেন, আমাদের জনবল কম। তাই বিষয়টি এখনই দ্রুত দেখছি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page