October 9, 2026, 10:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় তিন জনকে আটক করা হয়েছে। এসময় ভেসাল জাল ও নৌকা জব্দ করা হয়।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে সুন্দরবনের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ি এলাকার খালে মাছ ধরার সময় তাদের আটক করে বনরক্ষীরা।

আটকরা হলেন- আসাদুল মল্লিক, মিরাজুল মল্লিক, নাঈম মুন্সি। তাদের সবার বাড়ি শরণখোলা উপজেলার মধ্য সোনাতলা গ্রামে।

বনবিভাগ জানায়, শুক্রবার দুপুরে ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে বনের ইসমাইলের ছিলা এলাকার খালে  বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জনকে হাতে-নাতে আটক করতে সক্ষম হয়। এসময় জাকির মল্লিক নামে একজন পালিয়ে যায়। আটকদের কাছ থেকে প্যাকেট বিষ, ডিঙ্গি নৌকা ও ভেসাল জাল জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, কীটনাশকসহ আটকদের বিরুদ্ধে বন মামলা দায়ের করে তাদের বাগেরহাট আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page