April 1, 2026, 6:58 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

সুন্দরবনে দুর্ঘটনার শিকার জাহাজ থেকে ৪৪ পর্যটককে উদ্ধার করলো কোস্টগার্ড-নৌপুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনার শিকার জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌপুলিশ।

গতকাল রোববার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক তথ্যটি জানান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার পাইরেটস অব সুন্দরবন নামক একটি পর্যটকবাহী জাহাজ খুলনা থেকে মোট ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। তৎক্ষণাৎ জাহাজে থাকা এক পর্যটক বিষয়টি কোস্টগার্ডকে অবগত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া থেকে পৃথক দুটি উদ্ধারকারী দল দ্রুত স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে যায়। পরবর্তীতে উদ্ধার অভিযান পরিচালনা করে ২ জন চায়না নাগরিক, নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে মোংলায় নিয়ে আসে। অপরদিকে, নৌ-পুলিশ আরও ২০জন পর্যটককে উদ্ধার করে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম- উল- হক বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page