April 2, 2026, 10:01 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

সুন্দরবনে শ্বাসরুদ্ধকর অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুন্দরবনে বন বিভাগের শ্বাসরুদ্ধকর অভিযানে হরিণ শিকারের ৬শ ‘মালা ফাঁদ এবং কাঁকড়া ধরার ১৬’টি চারু জব্দ করেছে বনবিভাগ।

গতকাল সোমবার বিকেলে সুন্দরবনের কোকিল মনি টহল ফাঁড়ি ও টিয়ারচর এলাকা থেকে ফাঁদ ও চারুগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোন দুষ্কৃতিকারীকে আটক বা চিহ্নিত করতে পারেনি বন বিভাগ। সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফুট প্যাট্রোলের মাধ্যমে কোকিলমনি টহল ফাঁড়ির দায়িত্বে থাকা বন কর্মকর্তা-কর্মচারীরা সুন্দরবনের দুবলার আওতায় কোকিলমনি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকা থেকে হরিণ শিকারীর পেতে রাখা ৬ শ ‘টি মালা ফাঁদ ও কাঁকড়া ধরার ১৬’টি নিষিদ্ধ চারু জব্দ করেন।  দুষ্কৃতকারীরা বন বিভাগের অভিযানের ফলে নিজেদের রক্ষা করতে ওই ফাঁদগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

গত ১৩’জুন বনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন আওতাধীন হুলার ভারানী সংলগ্ন পাশের খালে সুন্দরবনের ভেতর পায়ে হেঁটে টহলের সময় ৮২’টি মালা ফাঁদ জব্দ করেন বন প্রহরীরা।

একই দিন সূর্যমুখী খাল সংলগ্ন এলাকা থেকে আরও ৫৩টি মালা ফাঁদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page