February 12, 2026, 7:53 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে শতভাগ ক্ষমতা প্রয়োগ করবে ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সবার সহযোগিতা প্রত্যাশা করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, ‘সুষ্ঠু ভোট আয়োজনে ইসি তার সংবিধানিক ক্ষমতার শতভাগ প্রয়োগ করবে। বলেও জানান সচিব।’

বৃহস্পতিবার (১২ অক্টোবর) তৃণমূল বিএনপির প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠকে পর সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর নেতৃত্বে দলটির ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা খোলামেলা আলাপ করেছেন। পাশাপাশি নির্বাচন কমিশন বরাবর ১২টি সুপারিশ তুলে ধরে।

ইসি সচিব বলেন, ‘ভোট গ্রহণকালে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি টিভি স্থাপনের জন্য তারা জোরালো দাবি করেছে। তাদের বক্তব্য, দাবি ও প্রস্তাবগুলো কমিশন খুব মনোযোগের সঙ্গে শুনেছে। কমিশন আশ্বস্ত করেছে যে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সব দল অংশগ্রহণ করবে, তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত থেকে শুরু করে সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর।’

লেভেল প্লেয়িং ফিল্ডের প্রধানতম বাধা আইন-শৃঙ্খলা ও প্রশাসন, সেটা নিয়ন্ত্রণে কী ভূমিকা নেবেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথম হচ্ছে, আইন এবং সংবিধানের আলোকে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, কমিশন সেই ক্ষমতা সম্পূর্ণরূপে প্রয়োগ করবে এবং তা বাস্তবায়নে সচেষ্ট থাকবে মর্মে কমিশন তাদের আশ্বস্ত করেছে।’

বিএনপি না এলেও তৃণমূল বিএনপি নিয়ে ভোটে যাবেন এবং এতেই সন্তুষ্ট কিনা, সাংবাদিকেদের এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘না না না। যারাই নির্বাচনে আসবে, তাদের আইনানুগভাবে কমিশনকে যে ক্ষমতা দেওয়া আছে, সংবিধানে যে ক্ষমতা দেওয়া আছে, সেটার শতভাগ প্রয়োগ করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সবার সহযোগিতা প্রত্যাশা করছে।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বৈঠকে অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, মহাসচিব তৈমুর আলম খন্দকার, দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে ও দলের নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদাসহ ১৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপঅংশ নেয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page