November 20, 2026, 5:58 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

সৃজিত প্যারাবন কেটে ইয়ার্ড নির্মাণ ; চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে হাইকোর্টে তলব

বশির আল মামুন, চট্টগ্রাম : আদালতের আদেশ লঙ্ঘন করে প্রজ্ঞাপিত বনভূমিতে জাহাজভাঙা ইয়ার্ডের ইজারা চুক্তি পুনর্বহাল করায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইয়াছমিন পারভীন তিবরীজির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। তাঁকে আদালতে আগামী ৯ জুলাই সশরীর উপস্থিত হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের বাতিল করা ইজারা চুক্তি বিভাগীয় কমিশনারের পুনর্বহাল আদেশের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত রোববার হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন। মামলার প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জালিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল ও আদেশ জারি করেন।

বেলার আইনজীবী এস হাসানুল বান্না বলেন, পুনর্বহালের আদেশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। আদালত পুনর্বহাল আদেশ দেওয়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াছমিন পারভীনকে আদালতে তলব করেছেন।

আদালত সূত্র জানায়, চট্টগ্রাম জেলার ১ লাখ ৯৫ হাজার একর বনভূমিকে বন আইন, ১৯২৭–এর ৪ ধারার অধীন সংরক্ষিত বন হিসেবে ঘোষণার জন্য সরকার ১৯৭৭ সালের ২৪ মার্চ গেজেট প্রকাশ করে। এর মধ্যে সীতাকুণ্ড উপজেলার ৬২৭ একর বনাঞ্চলও রয়েছে। এগুলো বন আইনের ৪ ধারায় প্রজ্ঞাপিত। এসব ভূমি জাহাজভাঙা শিল্পের জন্য ইজারা দেওয়া থেকে বিরত থাকতে এবং উপকূলীয় বনভূমি রক্ষায় আদালতের একাধিক নির্দেশনা রয়েছে।

আদালত ও বেলা সূত্র আরও জানায়, নির্দেশনা অমান্য করে চট্টগ্রামের তখনকার জেলা প্রশাসক ২০১৮ সালের ২৬ ডিসেম্বর সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর মৌজার ৭ দশমিক ১০ একর বনভূমি বিবিসি স্টিল লিমিটেডকে (স্বত্বাধিকারী আবুল কাসেম) ইয়ার্ড নির্মাণের জন্য ইজারা দেন। এ নিয়ে বেলা জনস্বার্থে একটি মামলা করে। হাইকোর্ট ২০২০ সালের ২ জানুয়ারি ইজারা অবৈধ ঘোষণা করে বেশ কিছু নির্দেশনা দেন। কিন্তু ওই আদেশ অমান্য করে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি একই দাগের ৫ একর ভূমি আবুল কাসেমের স্ত্রী কোহিনূর বেগমের (কোহিনূর স্টিল) নামে পুনরায় ইজারা দেন।

ইজারার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করে বেলা। এরপর ২০২৩ সালের ২৯ মে জেলা প্রশাসন ইজারা চুক্তি বাতিল করলে মামলাটি ‘নট প্রেসড’ হয়। পরে জেলা প্রশাসনের আদেশের বিরুদ্ধে বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিল করে কোহিনূর স্টিল। ২০২৪ সালের ২৪ মার্চ বন বিভাগের অনুপস্থিতিতে বিভাগীয় কমিশনার (রাজস্ব) জমির একসনা ইজারা পুনর্বহাল করার আদেশ দেন।

এ নিয়ে ১ মে প্রথম আলোতে ‘বন কেটে ইয়ার্ড, বাতিল ইজারা ফিরে পেল কোহিনূর স্টিল’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।

এরপর বেলা সংশ্লিষ্ট পক্ষগুলোকে আইনি নোটিশ প্রদান করে। পরে আজ আদালত অবমাননার মামলা করা হয়। বেলার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী। তাঁকে সহযোগিতা করেন এস হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page