September 7, 2026, 11:08 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

সেনা সহায়তায় ৯ মাস পর বাড়ি ফিরলো বান্দরবানের ১১ উপজাতি বম পরিবার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ ৯ মাস পর সেনা সহায়তায় বান্দরবানের থানচি সদর ইউনিয়নের প্রাতা বম পাড়ার ১১টি উপজাতি বম পরিবারের ৪৯ জন সদস্য নিজ বাড়িতে ফিরেছেন।

শনিবার (১৮ নভেম্বর) পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ার কারণে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. শাহীনুর হকের অনুমতিতে দুপুরে থানচি উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড প্রাতা বম পাড়ায় তারা প্রবেশ করেন।

এ সময় পাড়াবাসীদের বাকলাই ক্যাম্পের নিজেদের রসদ থেকে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ৪ কেজি ময়দা, ১ কেজি চিনি দেওয়া হয়েছে।

জানা যায়, গেলো বছরের ৬ মার্চ পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফ-এর লাগাতার নির্যাতন ও নিপীড়নের ভয়ে পাড়ায় বসবাসরত মোট ২৮টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। সেনা সহায়তায় আজ ২৮টি পরিবারের মধ্যে নিজ বাড়িতে ফিরেছে ১১টি বম পরিবারের ৪৯ জন সদস্য।

প্রাতা বম পাড়ার বাসিন্দা পিয়ার নিয়ার বম রনি বলেন, ‘গত বছরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমস্যার কারণে আমরা দীর্ঘ নয় মাস যাবৎ জঙ্গলে বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে ছিলাম। আজকে বাড়ি ফিরতে পেরে খুব খুশি লাগছে।’

প্রাতা পাড়ার আরেক সদস্য লিলি বম বলেন, ‘দীর্ঘ ৯ মাস জঙ্গলে পালিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে। অনেক দিন পর নিজ পাড়ার বসতভিটায় ফিরতে পেরেছি। এত আনন্দ বলার মতো না।’

বাকলাই সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন সালমান জানান, প্রাতা পাড়ার অবস্থান পাহাড়ি ও দুর্গম এরিয়ায়। তাই বিশ্বস্ত সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের জন্য  গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এ ছাড়া তাদের সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page