October 18, 2026, 1:18 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

সেমিফাইনালে হেরে যাওয়া বিএনপির সঙ্গে খেলতে চায় না আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ফখরুল সাহেবদের বলছি, আমরা আপনাদের সঙ্গে আর খেলব না। কারণ আপনারা সেমিফাইনালে হেরে গেছেন। আপনারা ডিসেম্বরে কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন। গত মাসে বলেছিলেন বেগম জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। বেগম জিয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি হয়নি। সুতরাং সেমিফাইনালেও হেরে গেছেন। যে দল সেমিফাইনালে হেরে যায় তাদের সঙ্গে কোনো দল ফাইনাল খেলে না।

শুক্রবার (২০ অক্টোবর ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ রাসেল স্মরণে ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যুব মহিলা লীগের এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সম্প্রচারমন্ত্রী বলেন, আপনারা যদি মনে করেন তাহলে আমরা যুবলীগ আর যুব মহিলা লীগকে আপনাদের সঙ্গে পাঠাব। তাদের সাথে খেলে দেখেন পারেন কিনা।

মন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবের অতীত ইতিহাস বলতে চাই না। যে দলের নেতা ও মহাসচিব বলে পাকিস্তানই ভালো ছিল সেই দলের এ দেশে রাজনীতি করার অধিকার থাকাই  উচিত নয়। বিএনপি বর্তমান সরকারকে টেনে নামাতে চায়। গত বছরের ডিসেম্বরে বিএনপি সরকারকে টেনে নামাতে গিয়ে তারা তাদের দলীয় কার্যালয়ের সামনে আন্দোলন- সংগ্রাম করেছিল। এরপর তারা গোলাপবাগের গরুর মাঠে গেল।  সেই গরুর মাঠে গিয়েই তাদের আন্দোলন মাঠে মারা গেল। এখন বলছে, এবার নাকি ফাইনাল খেলা৷

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমি আশা করেছিলাম, এ মাসের প্রথম সপ্তাহে তাদের সঙ্গে ফাইনাল খেলা হবে। এরপর তারা বলল, পূজার পর ফাইনাল খেলা। কিন্তু এখন আবার তারা বলছে ২৮ তারিখ নাকি ফাইনাল খেলা। ২৮ তারিখ নাকি সরকারের পতন শুরু হবে৷ আমি বলতে চাই, ২৮ তারিখ প্রকৃতপক্ষে বিএনপির পতন যাত্রা শুরু হবে। বিএনপি গত ১৪ বছরের বেশি সময় ধরে আমাদের প্রতি মাসে বলছে, ঈদের পরে আন্দোলন, পূজার পরে আন্দোলন, শীতের পরে আন্দোলন, বর্ষার পরে আন্দোলন, ডিসেম্বরের পর আন্দোলন। এখন বিএনপি বলবে, নির্বাচনের পরে আন্দোলন হবে৷

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page