April 10, 2026, 7:09 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরবে নিয়োজিত বৈদেশিক কর্মীদের ওভারটাইম কাজের নতুন নিয়ম চালু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবে নিয়োজিত বৈদেশিক কর্মীদের অতিরিক্ত সময় (ওভারটাইম) কাজ করানোর বিষয়ে নতুন নিয়ম চালু করেছে সেদেশের সরকার। এখন থেকে দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কিছু কর্মচারীকে অফিসিয়াল সময়সূচির পরে, সরকারি ছুটি ও দুই ঈদের সময় অতিরিক্ত কাজ করাতে পারবে। এর জন্য অনুমোদন সম্পর্কিত অনুরোধপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না।

সৌদি সরকারের ডিক্রি অনুসারে, কর্মীদের ওভারটাইম কাজ করানোর জন্য কিছু নিয়ম মানতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এর একটি হলো, অ্যাসাইনমেন্টটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদিত আর্থিক ও প্রশাসনিক প্রবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া বাধ্যতামূলক।

এছাড়া, প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনীয় চাহিদার ওপর ভিত্তি করে ওভারটাইম কর্মী নিয়োগ নিশ্চিত করতে হবে।

ডিক্রিতে আরও বলা হয়েছে, ওভারটাইম কাজের বেতন প্রতিষ্ঠানের নিজস্ব বাজেট থেকেই দিতে হবে। এর জন্য সরকারি বাজেটে অতিরিক্ত বোঝা যোগ করা যাবে না।

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবের মোট জনসংখ্যা প্রায় ৩ কোটি ২২ লাখ। এর একটি বড় অংশই বিদেশি কর্মী। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বিদেশি কর্মী আকর্ষণে শ্রমনীতিতে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। সূত্র: আরব নিউজ

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page