October 9, 2026, 3:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরব ও চীনের মধ্যে ৩৪টি চুক্তি সই ; অস্বস্তিতে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন ও সৌদি আরব জ্বালানি, তথ্য-প্রযুক্তি, পরিবহন ও অবকাঠামো খাতসহ বিভিন্ন খাতে ৩৪টি বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। এছাড়া, দুই দেশের নেতারা সৌদি ভিশন-২০৩০ এবং চীনের রোড অ্যান্ড ইনিশিয়েটিভ প্রকল্পের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আরেকটি চুক্তি স্বাক্ষর করেছেন।

গতকাল (বৃহস্পতিবার) এসব সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। এসব চুক্তির আওতায় দু দেশ তিন হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। এর আগে তিন দিনের সফরে গত বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় সৌদি সরকার তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়।
সফরের দ্বিতীয় দিন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট। প্রায় ছয় বছর পর সৌদি সফর করছেন চীনের প্রেসিডেন্ট। এদিকে, দুই দেশের এই সম্পর্ক গভীর করার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে আমেরিকা। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, এসব চুক্তির মধ্যদিয়ে চীন সৌদি আরবে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। তাতে  আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষুন্ন হবে।

শি জিনপিংয়ের এই সফরে শুধু দ্বিপক্ষীয় স্বার্থ গুরুত্ব পাবে না বরং সফরকালে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজ ছয় সদস্যের পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে চীনা প্রেসিডেন্টের আলাদা বৈঠক করার কথা।
জিসিসি সম্মেলনের ফাঁকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, সুদানের নেতা আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা। অন্যদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি, মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখনাউচ ও লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও এই সম্মেলনে যোগ দেবেন বলে কথা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page