October 9, 2026, 3:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সৌদি সফররত চীনা প্রেসিডেন্টকে লাল গলিচা সংবর্ধনা ; ক্ষুব্ধ আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি আরব সফরে পৌঁছেছে এবং তাকে রিয়াদের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। চীনের পক্ষ থেকে এই সফরকে বেইজিং ও রিয়াদের মধ্যে নতুন যুগের সূচনাকারী বলে উল্লেখ করা হয়েছে।

যখন আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক অনেকটা তিক্ত হয়ে উঠছে তখন চীনা প্রেসিডেন্টের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। গত মাসে মার্কিন অনুরোধ উপেক্ষা করে সৌদি নেতৃত্বাধীন ওপেক প্লাস তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়ার পর থেকে বিশেষ করে রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক অনেক বেশি তেঁতে উঠেছে।

চীনা নেতা গতকাল (বুধবার) সৌদি আরবে পৌঁছান। এই সফরে তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত ছয়টি আরব দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সম্মেলনে যোগ দেবেন। শনিবার প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি সফর শেষ করবেন বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের সময় রিয়াদের সঙ্গে চীনা প্রতিনিধিদল অন্তত তিন হাজার কোটি ডলারের কয়েকটি চুক্তি সই করবে।
এই সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীনা প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দিলেও কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের সময় এই ধরনের জাঁকজমকপূর্ণ ব্যবস্থা রাখা হয়নি।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page