April 10, 2026, 10:00 am
শিরোনামঃ
খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

স্কটল্যান্ডের ক্ষমতাসীন দলের প্রধান মুসলিম নেতা হামজা ইউসুফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)-এর দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ। সোমবার (২৭ মার্চ) নমিনাল ভোটে জয়ী হয়ে এসএনপির দলীয় নেতা নির্বাচিত হন তিনি। পশ্চিম ইউরোপের কোনো দেশের নেতৃত্বে ইউসুফই হতে যাচ্ছেন প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নেতা।

বিশ্লেষকরা বলছেন, ইউরোপের একটি দেশের ক্ষমতাসীন দলের নেতা হিসেবে একজন মুসলিম প্রার্থীর বিজয় এটিই ইঙ্গিত করে, স্কটল্যান্ডের ক্ষমতাসীন দলটি এখনও তার প্রগতিশীল নীতিতেই চলছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।

তবে স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে পূর্বসূরি স্টার্জন যে পরিকল্পনা করেছিলেন, তা থেকে নিজেকে অনেকটাই দূরে রেখেছেন হামজা ইউসুফ। তিনি বলছেন, দলটিকে আগে চলমান বিতর্কের ভেতর থেকে বেরিয়ে আসতে হবে; এরপর এগোতে হবে স্বাধীনতার বিষয়টি নিয়ে।

হামজা ইউসুফের জন্ম স্কটল্যান্ডের গ্লাসগোতে। পড়াশোনা করেছেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে। রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনি। এরপর ২০১১ সালে স্কটল্যান্ড পার্লামেন্টের সদস্য (এমএসপি) নির্বাচিত হওয়ার আগে তিনি একজন এমএসপি’র সহযোগী হিসেবেও কাজ করেছেন।

ইউসুফের বাবা পাকিস্তানের নাগরিক। ১৯৬০ এর দশকে তিনি স্কটল্যান্ডে পাড়ি জমান। অন্যদিকে, তার মা কেনিয়াতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেন।

২০১২ সালে স্কটিশ সরকারের একজন জুনিয়র মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন ইউসুফ। এরপর ২০১৮ সালে বিচার বিষয়ক সচিব (সেক্রেটারি ফর জাস্টিস) হয়ে মন্ত্রিসভায় যোগ দেন এবং ২০২১ সালের মে মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদে নিযুক্ত হন।

ইউসুফ বর্তমানে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করছেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এছাড়া, একজন সৎ কন্যাও রয়েছে নতুন এই দলনেতার।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page