April 9, 2026, 4:01 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

স্কুলে ফেসবুক ও মোবাইল ব্যবহার নিষিদ্ধ করলো আরব আমিরাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষার্থীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বেশির ভাগ স্কুলে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার আংশিক বা সম্পূর্ণভাবে নিষেধ করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা বলছেন, তাঁরা ক্রমাগত সচেতনতা বাড়াতে কাজ করছেন। কর্মশালাসহ বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সম্পর্কে নির্দেশিকাও দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, দুবাইয়ের কিছু বেসরকারি স্কুল শিক্ষার্থীদের জন্য স্কুল চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার আংশিক বা সম্পূর্ণভাবে নিষেধ করেছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাস্টিস্ট্যান্ট (এফএলটিএ)’ শিরোনামে এ শিক্ষা কার্যক্রমের জন্য আবেদন আহ্বান করেছে যুক্তরাষ্ট্র

প্রধান শিক্ষকেরা বলছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের জীবনের একটি অংশ হয়ে গেছে। আমরা এর অপব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জানাই। এ ধরনের প্ল্যাটফর্মের অপব্যবহার স্কুলের নিয়মনীতির জন্য ঝুঁকিপূর্ণ। এমনকি মাঝেমধ্যে ফৌজদারি অপরাধের শামিল হয়ে যাচ্ছে।’

জেইএমএস আল খালিজ ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, শিক্ষাসংক্রান্ত সিইও গাদির আবু-সামাত বলেন, ‘আমরা অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সব নির্দেশিকা শেয়ার করি। এটিও গুরুত্বপূর্ণ যে স্কুল–সংশ্লিষ্ট সবাই সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে সম্পূর্ণরূপে সচেতন। স্কুলে শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার করতে দেওয়া হয় না। স্কুল চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ।’

কিছু স্কুল শিক্ষার্থীর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুল থেকে ছবি পোস্ট করার অনুমতি নেওয়ার বিধান রেখেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page