November 21, 2026, 2:51 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

স্বাধীনতা বিরোধীরা যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে : রাষ্ট্রপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো শক্তি যেন রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘সেক্টরস কমান্ডার ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’ এর ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, বিগত ১৫ বছরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সরকারে থাকায় মুক্তিযুদ্ধের চেতনা শানিত ও সমৃদ্ধ হয়েছে। তিনি বলেন, বাঙালির স্বাধীনতার স্বপ্ন অনেকেই দেখেছেন। কিন্তু জাতীয়তাবাদী চেতনার ধারাবাহিকতা আর আজীবন সংগ্রাম করে সেই স্বপ্নের সঠিক বাস্তবায়ন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে সমবেত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, আপনারা সবাই বীর, বাঙালি বীরের জাতি। বীরের জাতি মাথা নত করে না, করবেও না।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বীরের দেশ বাংলাদেশ আজ সারাবিশ্বে মর্যাদার আসনে আসীন। যতদিন দেশে মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ন থাকবে, দেশ এগিয়ে যাবে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত গণহত্যাল সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, ইতিহাসের জঘন্যসতম এ গণহত্যায় শহীদ হন ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন বাহিনী বিশেষ করে পুলিশ ও তৎকালীন ইপিআর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার অগণিত মানুষ। একাত্তরের ১৩ জুন বিশ্ববরেণ্য সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের লেখা যুক্তরাজ্যের ‘ঞযব ঝঁহফধু ঞরসবং’ পত্রিকার প্রথম পাতায় ‘এঊঘঙঈওউঊ’ শিরোনামে প্রকাশিত নিবন্ধে এ গণহত্যার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। এছাড়া তৎকালীন ঢাকার আমেরিকার কনসাল জেনারেল আর্চার কে ব্লাড-এর স্টেট ডিপার্টমেন্টে লেখা নিয়মিত প্রতিবেদনেও বাংলাদেশে পাকিস্তানিদের পরিচালিত বর্বরতম গণহত্যার ভয়াল চিত্র উঠে এসেছে।

এসময় রাষ্ট্রপতি গণহত্যাআর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ফোরামের সদস্যতসহ সবাইকে নিরলস কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশের গণহত্যা র ওপর সেক্টরস কমান্ডার ফোরাম কর্তৃবক প্রকাশিত ‘Genocide 1971’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page