September 17, 2026, 12:08 pm
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: শামীম ওসমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) একেএম শামীম ওসমান বলেছেন, আজকে স্লোগান দেওয়ার সময় এসেছে যে ‘বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ রক্ষা কর।’ আজকে এমন একটি পরিস্থিতি এসেছে, বঙ্গবন্ধু বলেছিলেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমার মনে হচ্ছে সামনে আমাদের সেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সে ব্যাপারে আমি আপনাদের নির্দেশনা চাই।

রোববার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ সদরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শামীম ওসমান বলেন, এ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সূতিকাগার। বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে বার বার  নারায়ণগঞ্জের কথা বলেছেন। প্রতিটি আন্দোলনে নারায়ণগঞ্জের মানুষ রক্ত দিয়েছে। পঁচাত্তরের পরেও নারায়ণগঞ্জের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বে।

তিনি বলেন, আপনারা বীর মুক্তিযোদ্ধা, আমাদের আপনাদের যোগ্য হওয়ার সুযোগ নেই। আপনারা যেটা করেছেন, এ দেশ স্বাধীন করে দিয়েছেন। তার চেয়ে বড় কিছু তো আর করার থাকে না। তারপরেও বীর মুক্তিযোদ্ধাদের দেশ রক্ষার জন্য কথা বলতো হয় এটা দুর্ভাগ্যজনক। আমরা আপনাদের যোগ্য উত্তরসূরি হতে পারিনি সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী।

তিনি মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমি প্রস্তাব রাখছি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সোহরাওয়ার্দী উদ্যানে জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মৃতদের পরিবারের সদস্যদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করুন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page