September 29, 2026, 11:20 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই থেকে লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গতকাল মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময়) সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাজ্য পৌঁছেছেন।

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মো. আশেকুন্নবী চৌধুরী আজ বাসস’কে জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে মঙ্গলবার দুবাই থেকে স্থানীয় সময় সাড়ে ৪টায় লন্ডনে পৌঁছান। এরআগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় (স্থানীয় সময়) দুবাই থেকে যাত্রা শুরু করেন।’
রাষ্ট্রপতি গতকাল মঙলবার রাতে (বাংলাদেশ সময়) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ তাঁর সঙ্গে রয়েছেন।
আশিক চৌধুরী জানান, পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কেমব্রিজ শহরে পৌঁছান। সেখানে প্রবাসী বাংলাদেশী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাঁকে অভিবাদন জানান।
এই সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, কেমব্রিজ আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান পাপ্পু ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশ্য ১০ দিনের সফরে ৩ মার্চ ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান।
উল্লেখ্য ২০২৩ সালের ১৮ অক্টোবর মাসে ৭৪ বছর বয়সী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিদেশে কার্ডিয়াক বাইপাস সার্জারি করান।
রাষ্ট্রপতি আগামী ১৩ মার্চ লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page