September 12, 2026, 6:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ব বিদ্যালয়গুলোকে স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে : প্রফেসর ড. মো: আবু তাহের

বশির আল-মামুন, চট্টগ্রাম : বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আবু তাহের। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শনিবার ( ২৩ মার্চ) ইনিষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) সিভাসু’র শিক্ষক ও কর্মকর্তাদের জন্য দিনব্যাপী-‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন ও প্রমাণক সংরক্ষণ বিষয়ক কর্মশালা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক সেমিনার এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ’ শীর্ষক পৃথক তিনটি কর্মসূচির আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মসূচিসমূহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আবু তাহের। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। অনলাইনে সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিভাসু’র ট্রেজারার প্রফেসর ড. মো: কামাল। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আবু তাহের বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট সিটিজেন। আর স্মার্ট সিটিজেন গড়তে প্রয়োজন স্মার্ট এডুকেশন। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। গবেষণা করতে হবে। দক্ষ ও স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব হবে।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান বলেন, বর্তমান সরকার আগামী ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে দিনব্যাপী টেকনিক্যাল সেশনগুলোতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আবু তাহের এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপপরিচালক (এসপিকিউএ) বিষ্ণু মল্লিক। সিভাসু’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা টেকনিক্যাল সেশনগুলোতে অংশগ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page