October 3, 2026, 9:54 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জের চুনারুঘাটে সেনাবাহিনীর হাতে আটক তিন সন্ত্রাসী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বড় আব্দা এলাকা থেকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় এই তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার রাতে বড় আব্দা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম। অভিযানকালে ৪টি রামদা, ১টি ছুরি, ১টি কুড়াল, ১টি শাবল, ২টি লাইটসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃতরা হল: উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা নুর মিয়ার পুত্র মো. ইকবাল মিয়া (৩০), বড় আব্দা গ্রামের মৃত আব্দুল নুরের পুত্র শহীদ মিয়া (৩০) ও ভূঁইয়ার চর গ্রামের আব্দুল সাত্তারের পুত্র ফয়সল মিয়া (২০)।
আটককৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এছাড়া চুরি-ডাকাতির সাথেও তারা জড়িত। অভিযানকালে ছুরুক মিয়ার পুত্র পিচ্ছি সায়েদ নামে এক যুবক পালিয়ে গেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page