September 4, 2026, 6:03 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জের দুই মেয়েকে নিয়ে ঋণগ্রস্ত পিতার বিষপানে আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুই শিশু সন্তানকে ‘বিষ খাইয়ে হত্যার’ পর ‘আত্মহত্যা’ করেছেন এক বাবা।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম আব্দুর রউফ (৩৫)। তিনি আতিকপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তার দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

স্বজনরা জানায়, পারিবারিক কলহের পর আব্দুর রউফের স্ত্রী আফিজা খাতুন (৩০) তাদের তিন সন্তানের মধ্যে একজনকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। অন্য দুই সন্তান খাদিজা ও আয়েশা তাদের বাবার সঙ্গে ছিল। আব্দুর রউফ তার দুই সন্তান খাদিজা ও আয়েশাকে বিষ খাইয়ে হত্যার পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘আব্দুর রউফ ঋণগ্রস্ত ছিলেন। এ নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর আহত অবস্থায় চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রউফকে মৃত ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page