September 7, 2026, 4:01 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়ারি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আতাউর রহমান উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইজিবাইক চালক গতকাল বুধবার রাতে ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে আজ সকালে পুকুরপাড়ে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চুনারুঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) অজিত কুমার দাশ বলেন, মরদেহটি গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে আতাউর রহমানের ইজিবাইকটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের পর তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page