August 4, 2026, 3:51 pm
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে কবরস্থান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তাইজ উদ্দিন (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় মতিন নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বাহুবলের দৌলতপুর দক্ষিণ পাড় নামক সাকিনে পঞ্চায়েতের করবস্থানের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে তাইজ উদ্দিনকে কবরস্থানের বাউন্ডারির ভেতরে একা পেয়ে সুনার আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র ফিকল দিয়ে বুকে সজোরে আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে মতিন নামের একজন আহত হয়েছেন।

বাহুবল মডেল থানা পুলিশের ওসি জাহিদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page