October 6, 2026, 10:36 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জের লাখাইয়ে বুধলাল দাশ (৪২) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত বুধলাল দাশ উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহারাজ দাশের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ জানুয়ারি) পার্শ্ববর্তী ভরপূর্ণি গ্রামে মেলা ছিল। সেখান থেকে বুধলাল দাশ আজ ভোরে ফেরার পথে ভরপূর্ণি গ্রামের পাশে হাওরের নির্জন স্থানে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত কৃষকের চাচাতো ভাই প্রমুদ লাল দাশ জানান, সম্প্রতি গ্রামের কয়েক ব্যক্তির সঙ্গে বুধলাল দাশের তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। হয়ত এ ঘটনার জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

লাখাই থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করেছে পুলিশ। দ্রুতই তাদেরকে আটক করা হবে।



Our Like Page