April 9, 2026, 7:47 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে গাড়ির ধাক্কায় ৩ নারী শ্রমিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাদশা পাইওনিয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন তারা।

নিহতরা হলেন- জেলার বানিয়াচঙ্গ উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে ঊর্মী আক্তার (২০), একই জেলার নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম (৩২) ও বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)।

মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান, নিহত তিন নারী সকালে একটি টমটম দিয়ে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিল। ওই সময় ঘন কুয়াশায় অজ্ঞাত একটি গাড়ি তাদের বহন করা টমটমে ধাক্কা দিলে টমটম উল্টে দুমড়ে-মুচড়ে গিয়ে তিন নারী প্রাণ হারান।

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে। ঘটনার পর কারখানার শ্রমিক ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page