September 30, 2026, 11:36 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৪০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জে শায়েস্তানগর এলাকায় ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বেলা ১২টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে দফায় দফায় এ সংঘর্ষে দুই সাংবাদিক গুলিবিদ্ধ এবং পথচারী ও পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান জানিয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমির হামযা ও মেরাজ মিয়া নামে এক পথচারীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি, মানবাধিকার রক্ষা এবং ‘গুম-খুনের শিকার’ ব্যক্তিদের স্বজনদের নিয়ে মানববন্ধনের আয়োজন করে জেলা বিএনপি।

মানববন্ধনের এক পর্যায়ে হঠাৎ একটি ‘ককটেল বিস্ফোরণকে’ কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর বলেন, মানববন্ধনের এক পর্যায়ে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়। পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ বাধ্য হয়ে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এ ঘটনায় আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page