April 10, 2026, 3:32 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

হযরত শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ গায়ানার নাগরিক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের কোকেনসহ গায়ানার এক নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যা দেশের ইতিহাসে জব্দ করা সবচেয়ে বড় কোকেনের চালান বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৬ আগস্ট) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে এ মাদকসহ তাকে আটক করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম কমিশনারের তত্ত্বাবধানে ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সি-শিফটের ডেপুটি কমিশনারের নেতৃত্বে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে অভিযান চালানো হয়। ওই ফ্লাইটে ঢাকায় আসা গায়ানার এক যাত্রীর লাগেজে ৮.৬৬ কেজি কোকেন পাওয়া যায়।

যার আনুমানিক মূল্য প্রায় ১৩০ কোটি টাকা। পরে কোকেনসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

মাদকদ্রব্যসহ ওই নাগরিককে আটকের ঘটনায় ফৌজদারি ও কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে গত বছরের জানুয়ারিতে দক্ষিণপূর্ব আফ্রিকার দেশে মালাউইয়ের এক নারীর কাছে থেকে দেশের ইতিহাস দ্বিতীয় সর্বোচ্চ ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনের চালান ঢাকা বিমানবন্দর থেকে জব্দ করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page