September 7, 2026, 10:59 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

হরতালের আগের রাতে জামালপুরে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ; পুড়ে গেছে ৩টি বগি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের আগের রাতে জামালপুরের সরিষাবাড়ি স্টেশনের কাছে যমুনা ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। পুড়ে যায় তিনটি বগি। আহত হয়েছে অন্তত ৪ জন। এদিকে, ঢাকাসহ কয়েকটি স্থানে বাস ও কাভার্ডভ্যানেও আগুন দেয় দুর্বৃত্তরা।

শনিবার রাত একটা সাত মিনিটে ঢাকা থেকে যাওয়া তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন সরিষাবাড়ি স্টেশনে থামে। তিন মিনিট যাত্রাবিরতির পর স্টেশন ছাড়ার পরপরই আগুন আগুন বলে চিৎকার শুনতে পান যাত্রীরা। এরপর ট্রেনটি থামিয়ে দেয়া হয়।

গভীর রাতে ট্রেনে যাত্রী কম থাকায় সবাই নেমে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আহত হয়েছে চার জন।

খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে যায় ক, খ ও গ নাম্বার বগি।

ফিরতি যাত্রায় যমুনা এক্সপ্রেসের তিন ঘণ্টা বিলম্ব হলেও ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, হরতালের আগের রাতে রাজধানীর গুলিস্তান, আগারগাঁও, ধানমন্ডিসহ কয়েকটি স্থানে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে কাভার্ডভ্যান এবং জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কেও পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page