October 2, 2026, 10:11 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

হরতালে ককটেল বিস্ফোরণ ; গাজীপুরের কালীগঞ্জে ৩ জন আটক

পুলিশের হাতে আটক ককটেল বিস্ফোরণকারী ৩ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা মামলাও দায়ের হয়।

রোববার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান।

এর আগে শনিবার রাতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদার্ত্তী এলাকার চায়না ফ্যাক্টরির সামনে এই ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ তিনজনকে আটক করে। তদন্তের স্বার্থে পুলিশ প্রাথমিকভাবে কারও নাম পরিচয় জানাতে না পারেনি। তবে সকালে গণমাধ্যমে আটককৃতদের নাম-ঠিকানা জানিয়ে দেন তারা।

আটককৃতদের পরিচয়- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. ইউসুফ (৩৯), মৃত লাল মিয়ার ছেলে রাসেল (৪০), হেলাল শেখের ছেলে বিপুল শেখ (৩২)।

ওসি বলেন, ‘রাত ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মোড়ে দুষ্কৃতিকারীরা চারটি ককটেল নিক্ষেপ করে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে দুষ্কৃতিকারীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ (হটলাইন নম্বর) ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয় ও সেখান থেকে বিস্ফোরিত ককটেলের খোসা ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এদিকে ফায়ার সার্ভিসকে খবরে দিলে তারা এসে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই মোটরসাইকেলটি বেশির ভাগ পুড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর পরই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা না গেলেও থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদের পর তাদের নাম-ঠিকানা জানতে সক্ষম হয়েছি। এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page