October 7, 2026, 9:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধ শুরুর পর স্থবির হয়ে পড়েছে হরমুজ প্রণালির বাণিজ্যিক জাহাজ চলাচল। নতুন তথ্য অনুযায়ী, যুদ্ধের আগের সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল বর্তমানে মাত্র ২০ শতাংশে নেমে এসেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) -এর তথ্য বলছে, গত এক সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে ১০৩টি জাহাজ প্রবেশ করেছে এবং ৮৯টি জাহাজ বের হয়েছে। যুদ্ধের আগে সাত দিনে যে পরিমাণ জাহাজ চলাচল করত, এটি তার মাত্র এক-পঞ্চমাংশ।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়ায় এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এর মধ্যে রয়েছে জাহাজের ওপর দিয়ে ড্রোন উড়ানো, রেডিও যোগাযোগের মাধ্যমে জাহাজকে সতর্ক বা থামানোর চেষ্টা এবং নৌপথের বিভিন্ন এলাকায় মাইন থাকার ঝুঁকি।

হরমুজ দিয়ে যে সব জাহাজ চলাচল কমেছে তার বড় অংশই ছিল তেলবাহী ট্যাংকার, প্রায় ৪৫ শতাংশ।

ইউকেএমটিও আরও বলছে, হরমুজ প্রণালির দক্ষিণে ওমানের উপকূলসংলগ্ন নৌপথটি এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত ৬ জুলাইয়ের পর নৌপথে রিপোর্ট হওয়া ১৮টি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলার মধ্যে ১৬টিই এই এলাকায় ঘটেছে।



Our Like Page