September 17, 2026, 11:47 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

হরমুজ প্রণালিতে সব পক্ষকে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : জাতিসংঘ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার বলেছেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা সব পক্ষেরই নিশ্চিত করা উচিত।

ইরান এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় তিনি এ আহ্বান জানান।

বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহণ করা হয়। এই হরমুজ প্রণালি এখন একটি গুরুত্বপূর্ণ সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে চলমান যুদ্ধবিরতি আলোচনায় একে অপরের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছে।

জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন, ‘এই প্রণালিতে সৃষ্ট বিঘœ ইতোমধ্যেই নিকটবর্তী অঞ্চলের বাইরেও সরাসরি প্রভাব ফেলেছে। এর ফলে বিশ্ব অর্থনীতি আরো অস্থিতিশীল হয়ে পড়ছে এবং বিভিন্ন খাতে অনিশ্চয়তা বাড়ছে।’

বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলে অবরোধ আরোপের নির্দেশ দেন। চলতি সপ্তাহে শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি হামলার জেরে ইরান ইতোমধ্যেই প্রণালিটি দিয়ে যান চলাচল কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, ‘প্রায় ২০ হাজার নাবিক এই সংঘাতের মধ্যে আটকে পড়েছে। তারা বর্তমানে জাহাজে অবস্থান করছে এবং প্রতিদিনই ক্রমবর্ধমান কষ্টের সম্মুখীন হচ্ছে।’

জাতিসংঘ মহাসচিব গুতেরেস আবারও শান্তি আলোচনার আহ্বান জানান।

মুখপাত্র বলেন, ‘একই সঙ্গে যুদ্ধবিরতি অবশ্যই বজায় রাখতে হবে। সব ধরনের লঙ্ঘন অবিলম্বে বন্ধ করতে হবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page