September 16, 2026, 12:09 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হরমুজ প্রণালি খুলে দিলে নিষেধাজ্ঞা তুলবে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ইরানের কাছে নতুন এক সমঝোতার প্রস্তাব দিয়েছে। তেহরান যদি হরমুজ প্রণালি আবার খুলে দেয় এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্র ও প্রক্সি বাহিনীগুলোর হামলা বন্ধ করে, তাহলে ওয়াশিংটন সম্প্রতি শুরু করা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাতিল করবে। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং চলমান নৌ অবরোধও শেষ করা হবে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) এই তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-হাদাস ও আল-আরাবিয়া। তাদের এক জ্যেষ্ঠ সূত্রের বরাতে আরব আমিরাত ও ইসরায়েলের জেরুসালেম পোস্টও বিষয়টি প্রকাশ করেছে।

সূত্রগুলো বলছে, প্রস্তাবটি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মাধ্যমে তেহরানে পৌঁছানো হয়। সম্প্রতি এক দিনের সফরে তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠককে ‘স্পষ্ট ও সিদ্ধান্তমূলক’ বলে বর্ণনা করা হয়েছে। মুনিরের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও ছিলেন। ইসলামাবাদ এই উদ্যোগকে যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা এগিয়ে নেওয়ার অংশ হিসেবে দেখছে।

প্রস্তাবটি গত জুনে দুই দেশের মধ্যে আলোচিত এক সমঝোতা স্মারকের কিছু বিষয়কে আবার সামনে আনার চেষ্টা বলে মনে করা হচ্ছে। সেই সময়ের লক্ষ্য ছিল শত্রুতা কমানো এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা।

মোহসেন রেজায়ি মুনিরকে জানিয়েছেন, তেহরান বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাবে এবং শিগগির জবাব দেবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনই ইরানের ওপর নতুন সামরিক হামলা চালাবে বলে মনে হচ্ছে না। মঙ্গলবার অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। সূত্রগুলোর মতে, সামরিক পদক্ষেপের বদলে ওয়াশিংটন এখন অন্য ধরনের চাপ প্রয়োগের দিকে মনোযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে সম্প্রতি ঘোষিত নতুন নিষেধাজ্ঞা উদ্যোগ।

স্মরণ করা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছিল। জবাবে ইরান প্রতিবেশী দেশ ও হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। এপ্রিলে এক ভঙ্গুর যুদ্ধবিরতির মাধ্যমে সরাসরি লড়াই থেমেছিল। এর আগে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারকও হয়েছিল। কিন্তু জুলাইয়ে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে।

যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানমুখী ও ইরানগামী জাহাজে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ আরোপ করেছে এবং ইরানী ব্যবসায়িক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারিত করেছে, আবার অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও দিয়ে রাখছে। এই পরস্পরবিরোধী কৌশলগুলোর মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ক এখন এক নতুন দরকষাকষির মোড়ে এসে দাঁড়িয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page