February 27, 2026, 1:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন
এইমাত্রপাওয়াঃ

হরিণাকুণ্ডুতে অবৈধভাবে মাটি কাটায় দুই জনকে ৫০ হাজার টাকা জরিমানা 

জাফিরুল ইসলাম :  ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার যন্ত্র (ভেকু) দিয়ে মাটি কাটার অপরাধে বকুল শাহা (৫৩) ও রিয়াজ হোসেন(২৩) নামের দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।দণ্ডিত বকুল শাহা পায়ড়াডাঙ্গা এলাকার মৃত জোয়াদ শাহার ছেলে ও রিয়াজ হোসেন মহিস গাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে।

আজ মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার কাপাশাটিয়া ইউনিয়ন এর পায়ড়াডাঙ্গা গ্রামের মাটে অভিযান চালিয়ে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন বলেন, কাপাশাটীয়া ইউনিয়নের পায়রাডাঙ্গা গ্রামের মাঠে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি পরিবহন ও উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে রিয়াজ হোসেন ও বকুল শাহা নামের দুই ব্যক্তিকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় দুই ব্যাক্তিকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরও বলেন,কৃষি জমিতে যেন কেউই অবৈধভাবে মাটি কাটতে না পারে সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে আশাবাদ ব্যক্ত করেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page