September 7, 2026, 1:20 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হরিণাকুন্ডুতে ইট ভাটার ট্রাক্টরে পিষ্ট হয়ে কলেজ শিক্ষক নিহত

এম কবীর, ঝিনাইদহ :  ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কলাফোলা গ্রামে সোমবার সকালে ইটভাটার ট্রাক্টরে পিষ্ট হয়ে রেজাউল করিম নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। নিহত রেজাউল করিম হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের আব্দুল গণি মোল্লার ছেলে এবং ঝিনাইদহ মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজের কম্পিউটার ডেমোনেস্ট্রেটর ছিলেন। নিহত’র সহকর্মী আসাদুজ্জামান শান্তি জানান, সকালে তিনি পেঁপে গাছ লাগানোর জন্য শ্রমিক নিতে হরিণাকুন্ডুর যাদবপুর গ্রাম থেকে নগরবাথান বজারে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভাটার ইটবোঝায় একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার ব্যাপারে হরিণাকুন্ডু থানায় সড়ক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় গাড়িটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এদিকে সংসারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি নিহত হওয়ায় পরিবারের নেমে আসে শোকের ছায়া। উল্লেখ্য ঝিনাইদহ জেলায় অন্তত পাঁচ’শ মাটি ও ইট টানা ট্রাক্টর রয়েছে। এ সব গাড়ির কোন বৈধ কাগজপত্র কিংবা চালকদের ড্রাইভারদের লাইসেন্স নেই।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page