April 9, 2026, 11:05 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল প্রকৃত মালিককে বুঝিয়ে দিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ। এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৪টি ও হাতিরঝিল থানা ২৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদেও কাছে বুঝিয়ে দিয়েছে।

শনিবার ২২ ডিসেম্বর তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন’র উপস্থিতিতে উদ্ধারকৃত ২৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে ডিএমপির হাতিরঝিল থানা সূত্রে জানানো হয়, তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের উপস্থিতিতে গত কয়েকদিনে উদ্ধারকৃত ২৯টি ফোন প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানানো হয়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত কয়েকদিনে ২৪টি মোবাইল ফোনসেট উদ্ধার করে।

এইসব মোবাইল ফোন বিভিন্ন সময়ে হারিয়ে গিয়েছিল এবং এর প্রেক্ষিতে থানায় জিডি করা হয়েছিল। হাতিরঝিল থানা পুলিশ জিডি মূলে তথ্য-প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধার করেছে।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে ওঠেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page