March 15, 2026, 1:22 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

হিলি দিয়ে বাড়ছে ভারতীয় পেঁয়াজ আমদানি ; কেজি ২৬ টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোরবানি ঈদের আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়েছে আমদানিকারকরা। বর্তমানে  বন্দরে  ২৬ থেকে ২৭ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, শনিবার (১৭ জুন) একদিনেই বন্দর দিয়ে ৬৩টি ট্রাকে এক হাজার ৯০২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দর কার্যালয় জানায়, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়তে থাকায় পেঁয়াজের মূল্য হ্রাস অব্যাহত রয়েছে। বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ বর্তমানে ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা বৃহস্পতিবার (১৫ জুন) বন্দরে ২৭ টাকা কেজি দরে বিক্রি হয়। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা বৃহস্পতিবার ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ৫ জুন পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ার পর থেকেই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। আর মাত্র কয়েক দিন পরেই কোরবানির ঈদ। এ সময়ে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদা থাকে। সেই কথা মাথায় রেখে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়েছেন আমদানিকারকরা। পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে কোরবানির ঈদে পেঁয়াজের দাম বাড়বে না।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ৫ জুন থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণটা দিন দিন বাড়ছে। শনিবার বন্দর দিয়ে একদিনেই ৬৩টি ট্রাকে এক হাজার ৯০২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচা ও পচনশীল পণ্য তাই গরমে অতিদ্রুত পচে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সে কারণে কাস্টমসের পরীক্ষণ শেষে দ্রুত যেন আমদানিকারকরা পেঁয়াজগুলো ছাড়করণ নিতে পারে সে লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page