April 9, 2026, 12:26 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

১০ কিলোমিটার ধাওয়া করে ডাকাত ধরলো খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খুলনার সোনাডাঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ও তার সহযোগীকে আটক করেছে খুলনা মেট্রোপলিটনের সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালালে পালানোর সময় ১০ কিলোমিটার ধাওয়া করে ডাকাতদল প্রধান মিজান ও তার সহযোগী ইমাদকে আটক করা হয়। এসময় তাদের থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডাকাতদলের সদস্যরা একটি ট্রাক ও অস্ত্রশস্ত্র নিয়ে সোনাডাঙ্গা ময়ূর ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পিকআপ ভ্যানে জিরোপয়েন্ট হয়ে রূপসা ব্রিজের দিকে যেতে থাকে। এসময় পুলিশের একটি দল তাদের পিছু নেয়। ডাকাতদল বিষয়টি টের পেলে রূপসা ব্রিজ টোলে না থেমে টোল প্লাজার বেরিকেট ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে রূপসা থানাধীন কুদির বটতলা এলাকায় আটকের চেষ্টা করলে পুলিশের ওপর হামলা করে ডাকাতরা। একপর্যায়ে ডাকাতদের দুজনকে পুলিশ আটক করে। অন্যরা পালিয়ে যায়। আটকদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছে।

অভিযানে সোনাডাঙ্গা মডেল থানার এসআই আশরাফুল আলম ও এএসআই মাহবুবুর রহমান আহত হন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ডাকাত চক্রটি খুলনাসহ আশপাশের বিভিন্ন জেলায় ডাকাতি করে। ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালাই। পালানোর সময় প্রায় ১০ কিলোমিটার ধাওয়া করে চক্রটির প্রধানকে ধরতে সক্ষম হয়েছি। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page