October 9, 2026, 3:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

১০ বছর আগে পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন কালিগঞ্জের দুইশত ব্যবসায়ী

এম এ কবীর, ঝিনাইদহ : কেউ বেঁধেছেন বাশের চাটাই-চরাট (বাঁশ দিয়ে বানানো), আবার কেউ বেঁধেছেন বাঁশ। পাকা ছাদের নিচে এভাবেই চলছে দিনের পর দিন বেচাকেনা।

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রধান হাটচাঁদনীটি ২০১৩ সালে পরিত্যক্ত ঘোষণা হলেও এখনও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ২০১০ সালে একজন চাল ব্যবসায়ী ছাদের একটি অংশ ভেঙে নিহত হলেও হয়নি পুনঃনির্মাণ। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন প্রায় দুই শতাধিক ব্যবসায়ী।

হাটচাঁদনিটিতে ২০ বছর ধরে ব্যবসা করছেন মিজানুর রহমান। তিনি বলেন,বাঁশের চরাট বা বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা, যেন ছাদ বা পলেষ্টার খসে না পড়ে। একসময় পরিত্যক্ত ভবন ঘোষণা করে সাইনবোর্ডও টাঙিয়ে দেয়া হয়। কিন্তু সেই সাইনবোর্ডও খসে-খসে পড়ে গেছে। তবু দুর্ভাগা দুই শতাধিক ব্যবসায়ীর ভাগ্যের পরিবর্তন হয়নি।

মিজানুর রহমান বলেন, ২০১০ সালের ২৫ অক্টোবর ছাদের একটি অংশ ভেঙে মাথায় পড়ে চাল ব্যবসায়ী অজয় কুমার নিহত হন।

হাটচাঁদনিটির প্রবীণ চাউল ব্যবসায়ী মালেক মালিথা জানান, আজও তারা সকালে বাড়ী থেকে বের হন ঠিকই। কিন্তু রাতে বাড়ি ফিরবেন কিনা জানেন না, এমনই অবস্থা ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রধান হাটচাঁদনিটির। জীবনটা হাতের মুঠোয় নিয়ে ব্যবসা করছি আমরা। যেকোনো সময় ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এখানকার ব্যবসায়ীরা জানান, ১৯৮৮ সালে ভবনটি প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এই ভবনে ১৫২টি দোকান রয়েছে। যার বেশির ভাগই কাঁচা সবজি, চাল ও মুদি দোকান। এর দুই পাশে রয়েছে আরো দুটি টিনশেড ভবন। ভবন দুটির একটিতে আটা-ময়দা,অপরটিতে মাছ-মাংস বিক্রি হয়। ভবনটি একসময় উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকলেও এখন এটির দায়িত্ব কালীগঞ্জ পৌরসভার।

অন্যান্য ব্যবসায়ীরা ক্ষোভের সাথে জানান, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হচ্ছে তাদের। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ছাদের পলেস্তারা খুলে পড়ছে। ব্যবসায়ীরা নিজেদের বাঁচাতে ছাদের নিচে বাঁশ ও বাঁশের চটা দিয়ে রেখেছে। ভবনের ফাটল ধরা ছাদও বাঁশ দিয়ে প্যালা দিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভা মেয়র আশরাফু আলম বলেন, ২০১৩ সালে তারা একটি কমিটি গঠনের মাধ্যমে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। ভবনটি ভেঙে পুনঃনির্মাণের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চিঠি দেয়া হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page