November 20, 2026, 5:40 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

১৮ দেশে আমেরিকার সন্দেহজনক তৎপরতা ; বিশ্বে আরেকটি ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রুশ সরকারের সিনিয়র সামরিক কমকর্তা এলেক্সি রেতিশচেভ জানিয়েছেন, আফ্রিকায় মার্কিন সামরিক-জৈবিক উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর জৈবিক, রাসায়নিক এবং তেজস্ক্রিয় বিকিরণ মোকাবেলা বিষয়ক বিভাগের উপ-পরিচালক এলেক্সি রেতিশচেভ মঙ্গলবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে আফ্রিকার ১৮টি দেশে এমন এক প্রকল্প নিয়ে কাজ করছে যা  চিকিৎসায় প্যাথোজেনিক এজেন্টদের সংক্রমণ এবং প্রতিরোধের বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করতে পারে।

রুশ কর্মকর্তার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা সংস্থাগুলো এই প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছে।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর জৈবিক, রাসায়নিক এবং তেজস্ক্রিয় বিকিরণ মোকাবেলা বিষয়ক বিভাগের উপ-পরিচালক আরও বলেছেন, আফ্রিকার দেশগুলোর মধ্যে জিবুতি, ঘানা এবং নাইজেরিয়ায় মার্কিন সামরিক চিকিৎসা গবেষণা ইউনিট রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, আমেরিকা প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন যেসব রোগের প্রতি আগ্রহী সেগুলো এখন বিশ্বে মহামারী হয়ে উঠছে এবং আমেরিকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এ অবস্থা থেকে মুনাফা করছে।

এ বছরের শুরুতে রুশ সেনাবাহিনীর পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইগোর কিরিলোফ বলেছিলেন, আফ্রিকায় মার্কিন সামরিক-জৈবিক উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই মর্মে তাদের কাছে অনেক নথিপত্র রয়েছে। সম্প্রতি এই কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page