April 2, 2026, 9:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বিশ্বে বাংলাদেশর স্থান ১৬তম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ২০২৪ সালে সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে কোন দেশগুলোর? এই প্রশ্নের উত্তর দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অক্টোবরে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক-এর পূর্বাভাস দৃশ্যমান করেছে কানাডাভিত্তিক ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট নামের একটি ওয়েবসাইট। এই তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৬তম এবং ২০২৪ সালে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ০ শতাংশ।

ওয়েবসাইটটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে বেশিরভাগ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে। বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধি এই দুটি অঞ্চলেই। আগামী বছর বৈশ্বিক প্রবৃদ্ধির গড় ২ দশমিক ৯ শতাংশ হতে পারে।

দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় প্রথমেই রয়েছে ম্যাকাও এসএআর, জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ২৭ দশমিক ২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে গায়ানা, প্রবৃদ্ধি হতে পারে ২৬ দশমিক ৬ শতাংশ। এরপর যথাক্রমে রয়েছে, পালাউ (১২.৪ শতাংশ), নাইজার (১১.১ শতাংশ), সেনেগাল (৮.৮ শতাংশ), লিবিয়া (৭.৫ শতাংশ), রুয়ান্ডা (৭.০ শতাংশ), আইভরি কোস্ট (৬.৬ শতাংশ), বুরকিনা ফাসো (৬.৪ শতাংশ) ও বেনিন (৬.৩ শতাংশ)।

তালিকায় ১১তম স্থানে রয়েছে ভারত। দেশটির প্রবৃদ্ধির পূর্বাভাস হলো ৬ দশমিক ৩ শতাংশ। এরপর রয়েছে গাম্বিয়া (৬.২ শতাংশ), ইথিওপিয়া (৬.২ শতাংশ), কম্বোডিয়া (৬.১ শতাংশ), তাঞ্জানিয়া (৬.১ শতাংশ)।

১৬তম স্থানে রয়েছে বাংলাদেশ। তারপরেই রয়েছে জিবুতি (৬.০ শতাংশ), বুরুন্ডি (৬.০ শতাংশ), ফিলিপাইন (৫.৯ শতাংশ) ও ভিয়েতনাম (৫.৮ শতাংশ)।

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, আইএমএফ বাংলাদেশের ২০২২-২৩ অর্থ বছরের প্রবৃদ্ধি পূর্বাভাস, আগের ৫.৫ শতাংশ থেকে সংশোধন করে ৬ শতাংশ করেছে। বাংলাদেশ সরকার ২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭.৫ শতাংশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page