April 10, 2026, 5:19 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

২১ বছর রাজনীতি করার পর জাতিগত জনগণনা নিয়ে ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিগণনা নিয়ে নিজের ভুল প্রকাশ্যেই স্বীকার করে নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ২০০৪ থেকে তিনি সক্রিয় রাজনীতিতে। অথচ ওবিসিদের দুঃখ-দুর্দশা বুঝতে তার দু’দশকের বেশি সময় লেগেছে।

গতকাল(শুক্রবার) দিল্লিতে তালকাটোরা স্টেডিয়ামে কংগ্রেসের ওবিসি সম্মেলনে মেনে নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা।

দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে কংগ্রেসের ওবিসি সম্মেলনে রাহুল গান্ধী বলেন, ‘২০০৪ সাল থেকে সরাসরি রাজনীতিতে যোগ দিয়েছি। কিন্তু সেই সময় কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল। আমরা জাতিগণনা করাতে পারিনি। এটা কংগ্রেস বা সরকারের ত্রুটি নয়। আমার ত্রুটি। অনেক পরে বুঝতে পেরেছি। তাই দেরিতে হলেও সংশোধন করে নিচ্ছি।’

তালকাটোরা স্টেডিয়ামে কংগ্রেসের ‘ভাগীদারি ন্যায় সম্মেলনে রাহুল রাজনৈতিক ভুলের কথা অকপটে স্বীকার করে বলেন, ‘২১ বছর রাজনীতিতে আছি। যখন পিছনে তাকিয়ে রাজনৈতিক জীবনের আত্মবিশ্লেষণ করি তখন দেখতে পাই, সবচেয়ে বড় ভুল যা করেছি তা হল, ওবিসিদের স্বার্থরক্ষার জন্য যতটা কাজ করার প্রয়োজন ছিল, ততটা করতে পারিনি। ১০-১৫ বছর আগেও ওবিসিদের সমস্যাগুলি এত গভীরভাবে অনুধাবন করতে পারিনি।’

লোকসভার বিরোধী দলনেতার এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে রাহুলসহ গোটা কংগ্রেস জাতিগত জনগণনাকে হাতিয়ার করে ভোট ময়দানে নেমেছে। সেটা মূলত ওবিসি এবং তফসিলি ভোটারদের নিজেদের শিবিরে ভেড়ানোর চেষ্টা থেকেই। মোদি জমানায় উত্তর ভারতের ওবিসিরা মূলত বিজেপির ভোটব্যাঙ্ক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। সেই ভোটব্যাঙ্কেই থাবা বসাতে চাইছেন রাহুল। সম্ভবত সে কারণেই রাহুলের এই আত্মোপলব্ধি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page