September 18, 2026, 3:10 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

২৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ময়মনসিংহের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই ভাইয়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ জুলাই) সকালে ভালুকার মাহমুদপুর মুখীর ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রোববার দুপুরে ভালুকা থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চান্দরাটি এলাকার মৃত চেরাগ আলী ফকিরের ছেলে মো. আনিস ও আলম।

পুলিশ জানায়, হত্যার শিকার কালু ফকির (৫০) ও গ্রেপ্তারকৃত দুই আসামি পরস্পরের আত্মীয়। ১৯৯৫ সালে দুই পক্ষের মধ্যে এলাকায় জমিজমার ভাগাভাগিকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। এর জেরে ওই বছরের ১৮ জুলাই কালু ফকিরকে আসামি মো. আনিস ও মো. আলমসহ কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া খাতুন বাদী হয়ে মোট নয়জনের বিরুদ্ধে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান। অপরদিকে এ মামলায় চলতি বছরের ১৩ জুন আসামি শাহজাহান ফকির, মো. আনিস ও মো. আলমকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া বাকি ছয় আসামিকে খালাস দেন।

ভালুকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামি শাহজাহান ফকিরকে গত বুধবার (২৮ জুন) গফরগাঁও উপজেলার কুর্শাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page