February 12, 2026, 3:02 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ বাংলাদেশে চীনের বিকল্প হিসেবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি এককভাবে সরকার গঠন করতে চান তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুক্রবার সকালে : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়- বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে : জামায়াতের মিডিয়া বিভাগ জাল ভোট প্রদান শাস্তিযোগ্য অপরাধ ; হতে পারে ৭ বছরের কারাদন্ড  চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম নিতে যেয়ে অজ্ঞান হয়ে পড়লেন প্রিসাইডিং অফিসার গাইবান্ধায় জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
এইমাত্রপাওয়াঃ

৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি : জিএম কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিব চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘সারা দেশে জাতীয় পার্টির সংগঠন আছে। এবার আমরা ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। আমি খুবই আশাবাদী, যদি ত্রিমুখী লড়াই হয় তাহলে উত্তরবঙ্গের আসনগুলো আমরা অবশ্যই পাব ইনশাআল্লাহ।’

শনিবার (১৬ সেপ্টেম্বর) লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘আমরা মুদ্রার এপিঠে দেখেছি আওয়ামী লীগকে, ওপিঠে দেখেছি বিএনপিকে। আর জাতীয় পার্টিকে মানুষ দেখেছে সুশাসন দিতে। উন্নয়নের শুভসূচনা এই জাতীয় পার্টিকে দিয়ে হয়েছে। আজকে যে রাস্তায় পিচ ঢালা হচ্ছে তা জাতীয় পার্টি করেছে। এরশাদ সাহেবের হাত ধরেই হয়েছে।’

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এখন ইতিহাস বিকৃত করা হচ্ছে। তারা যে ইতিহাস বলবে সেটাই মেনে নিতে হবে। আমি ৯৬ সাল থেকে লালমনিরহাটে আছি, মাঝখানে রংপুরে নির্বাচন করেছি। তিস্তা ভাঙন রোধ করেছি। মোগলহাট স্থল বন্দর চালু হবে। রানওয়ে বড় করা হচ্ছে, বিমান চলাচল করবে। একটা জায়গায় আমি ব্যর্থ। এখানে সময় দিতে চেয়ে সময় দিতে পারিনি। এখানে নেতৃবৃন্দ আছেন। আমি এখানে নতুন নেতৃত্ব আনার চেষ্টা করছি।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘পরিবেশকে ধ্বংস করা হচ্ছে। খাল বিল ভরাট করা হচ্ছে। পয়েজনাস (বিষাক্ত) ডিজেল আনা হচ্ছে। সরকার এসব করছে মানুষকে ঠকানোর জন্য।’

সম্মেলনে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page