October 17, 2026, 7:21 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

৩৪ বছর পর ইসরায়েল ও লেবানন নেতাদের মধ্যে আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল ও লেবাননের নেতাদের মধ্যে আজ বৃহস্পতিবার ফোনালাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ৩৪ বছর পর এই প্রথম দুদেশের মধ্যে আলোচনা হবে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টা ২৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প এ ঘোষণা দেন।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের নেতারা বৃহস্পতিবার আলোচনা করবেন, যা গত ৩৪ বছরের মধ্যে এক বিরল ঘটনা।

তিনি লিখেছেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটানোর চেষ্টা করছি। দীর্ঘদিন ধরে দুই দেশের নেতাদের মধ্যে কোনো কথা হয়নি—প্রায় ৩৪ বছর। আগামীকাল (আজ) তা ঘটতে যাচ্ছে। চমৎকার!’

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় লেবানন। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলে চালানো হামলা গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ। এছাড়া ২০২৪ সালের নভেম্বরে লেবাননে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল কর্তৃক প্রায় প্রতিদিন লঙ্ঘনের প্রতিবাদেও তারা এই হামলা চালায়।

এদিকে গত ২ মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ২ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১.২ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে একটি স্থল অভিযানও শুরু করেছে, যার লক্ষ্য আরও ভূখণ্ড দখল করা এবং তাদের ভাষায় একটি ‘বাফার জোন’ তৈরি করা।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার সামরিক বাহিনীকে দক্ষিণ লেবাননে অভিযানের পরিধি পূর্ব দিকে আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানের পাশাপাশি ইসরায়েল লেবানন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে এই গোষ্ঠীটিকে নিরস্ত্র করা যায় এবং প্রতিবেশীর সঙ্গে একটি ‘টেকসই শান্তি’ অর্জন করা সম্ভব হয়।

লেবানন সরকার, যারা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার এই সংঘাতের কোনো পক্ষেই নয়, তারা বর্তমানে যুদ্ধবিরতি এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page