October 11, 2026, 2:45 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রশাসন ৩৯টি দেশের চিকিৎসকদের ওপর আরোপিত ভ্রমণ ও কর্মসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। গত সপ্তাহের শেষ দিকে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) তাদের ওয়েবসাইট হালনাগাদ করে জানায়, এসব দেশের চিকিৎসকদের ভিসা ও কাজের আবেদন আর স্থগিত রাখা হবে না।

এর আগে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ওই ৩৯ দেশের চিকিৎসকদের ভিসা, ওয়ার্ক পারমিট ও গ্রিন কার্ডসহ সব ধরনের অভিবাসন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্রে কর্মরত চিকিৎসকদের প্রায় এক-চতুর্থাংশই বিদেশি নাগরিক।

 

এই নিষেধাজ্ঞার প্রভাব পড়ে দেশটির স্বাস্থ্যখাতে। অনেক হাসপাতাল বিদেশি চিকিৎসকদের ছুটিতে পাঠাতে বাধ্য হয়, ফলে চিকিৎসাসেবায় সংকটের আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভেনেজুয়েলার চিকিৎসকেরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হন।

 

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করেও অনেক চিকিৎসক বৈধতা-সংক্রান্ত জটিলতায় পড়েন। এ পরিস্থিতিতে কয়েকটি মার্কিন চিকিৎসক সংগঠন সরকারের কাছে চিঠি দিয়ে নীতি পরিবর্তনের আহ্বান জানায় এবং বিষয়টিকে জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করে।

 

তবে বিশেষজ্ঞদের মতে, নতুন এই সুবিধা আপাতত শুধু যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিকিৎসকদের জন্য প্রযোজ্য। যারা বর্তমানে দেশের বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রবেশসংক্রান্ত আগের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page